Home Top Ad

Earn $5 - $50 With Typing Jobs Online

typing job এর ছবির ফলাফল
পড়াশোনা করছেন। নিজের খরচ নিজেই চালাতে চান। চিন্তা নেই হাতের মুঠোতেই আছে এর সমাধান।থাকতে হবে সুনিপুণ লেখনীর যোগ্যতা,তাল মেলাতে হবে বর্তমান যুগের সাথে। বিভিন্ন ওয়েবসাইট খুলে দিচ্ছে আপনাকে উপার্জনের দ্বার।
ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার ডটকমের পাশাপাশি আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আর্টিকেল লিখে ভালো আয় করা যয়। এই রকম পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে তুলে ধরা হলো:

স্কুইডু (Squidoo.com)
পেইজ ও আর্টিকেল প্রকাশ করার ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। বিভিন্ন ধরণের আর্টিকেল লিখে এই ওয়েবসাইট থেকে আয় করা যায়। এটার একটি সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মও রয়েছে, যার মাধ্যমে কনটেন্টগুলো লাখ লাখ মানুষের কাছে শেয়ার করা যায়। যখনই কোনো ব্যবহারকারীর লেখা জনপ্রিয় হতে শুরু করবে তখনই আয় শুরু হবে।
লার্নআর্টিকেল.নেট(learnarticle.net)
এখানে আপনি বাংলা ও ইংরেজি উভয় প্রকার লেখাই প্রকাশ করতে পারবেন। তবে উভয়টির জন্য থাকতে হবে আলাদা আলাদা একাউন্ট। আপনি এখানে বিষয়ভিত্তিক লেখা প্রকাশ করতে পারেন।পেইজ এডমিন কর্তৃক আপনার লেখায় সংযোজিত বিজ্ঞাপন সমূহে যত পরিমাণ ক্লিক পড়বে তার থেকে আপনাকে ৮১% অর্থ দেয়া হবে। এছাড়া এখানে প্রবন্ধ ক্রয়-বিক্রয় করারও সুবিধা রয়েছে।
ই-কপিরাইটার্স (ecopywriters.com)
অনলাইনে লেখালেখি করে আয় করার আরেকটি জনপ্রিয়  হলো ই-কপিরাইটার্স। মূলত যারা কনটেন্ট রাইটিংয়ে দক্ষ তাদের জন্যই এই ওয়েবসাইটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি অন্যান্য ওয়েবসাইটের তুলনায় বেশি পে করে থাকে।
ট্রিওন্ড(triond.com)
কনটেন্ট লিখে আয় করার সবচেয়ে পুরাতন ও সুপরিচিত ওয়েবসাইট হলো ট্রিওন্ড। ভালোমানেন কনটেন্ট হলে এই ওয়েবসাইটে দ্রুত সেটি প্রকাশ করা হয়। এটিও জনপ্রিয়তার ভিত্তিকে লেখককে পে করে থাকে।
লেখক (lekhok.com)
একটি বাংলাদেশি ওয়েবসাইট। এখানে আপনি বাংলায় লেখা পোষ্ট করতে পারেন। আপনার লেখা মানসম্মত হলে লেখক.কম তা নিজস্ব পেইজ সহ আরো ১০ বাংলাদেশি ওয়েব পেইজে প্রকাশ করে থাকে। যা থেকে আপনি মাসে ন্যূনতম সম্মানী পাবেন।
এছাড়া লেখালেখির কাজটা একটি শিল্পিক কাজ। অনেক ধৈর্য এবং সময় নিয়ে করতে হয়। তাই হয়ত অনেক টপিক ভুলে যেতে পারেন লেখালেখি করতে গিয়ে।তবে ভালোভাবে ও সহজে কাজ করতে চাইলে দক্ষতার পাশাপাশি টুলসের ব্যবহার জানাও জরুরী। টুলস একদিকে যেমন বিভিন্ন তথ্যের উৎস, তেমনিভাবে কাজের ক্ষেত্রে অনেক সহায়ক। আর্টিকেল রাইটার কিংবা ফ্রিল্যান্স রাইটারদের জন্য সহায়ক এমনই অনেক টুলস রয়েছে। যেমন: রাইটিং ডটকম, গুগল ক্যালেন্ডার, এভারনোট ইত্যাদি।
[সময় নিয়ে পড়ার জন্য জাজাকাল্লাহ]

No comments

Thank You For Your Comment. We Will Back To You As Soon As Possible.