
আসসালামু আলাইকুম,
আপনাদের সবাইকে ক্রিয়েটিভ আইডিয়া এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
আজকাল অনেকেই গ্রাফিক ডিজাইনের নাম শুনেছেন এবং গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে শিখতে পারছেন না এবং সময়ের অভাবে কোচিং সেন্টারে যেতে পারি না।
তাই তাদের জন্য ক্রিয়েটিভ আইডিয়া এর মাধ্যমে আপনাদেরকে সম্পুর্ণ ফ্রিতে প্রফেসনাল গ্রাফিক ডিজাইন শেখানো হবে। সেই সাথে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করার বাস্তব ধরন নিয়ে ধারণা দেবার চেষ্টা করবো। তবে জানিয়ে রাখা ভালো যেহেতু আমার এই কোর্সটা হচ্ছে নতুনদের জন্য তাই ভুল করেও কিছু স্কিপ করে যাবেন না। কারন আপনি যদি বেসিক ধারণা ছাড়া কাজ শুরু করে দেন, তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য নয়
তাই নতুনদের কে বলছি আপনি যদি কম্পিউটার চালাতে এবং নেট ব্রাউজিং জানেন, তাহলে আপনি খুব জলদি শিখতে পারবেন তবে শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে দেখা এবং অনুশীলন করা।
কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনিং শিখে নিশ্চিন্তে চাকরি পেতে পারেন। কেননা এখন কম্পিউটারের যুগ। প্রতিটা অফিস আদালত এমন কি গ্রাহক সেবার প্রতিটা পর্যায়েই কম্পিউটার এবং ডিজাইনিং জরুরি। যে কারণে মেধাবীসহ সাধারন শিার্থীর কাছে এসব কোর্সের গুরুত্ব বেড়েই চলেছে আর দেশে গড়ে উঠেছে নামধারী কোচিং সেন্টার। এই পেশায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্রায় প্রতিটা শিল্প প্রতিষ্ঠানে চাহিদার তুলনায় দক্ষ গ্রাফিক্স ডিজাইন সংখ্যা খুব কম।
দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের সরকারি-বেসরকারি দুটি ক্ষেত্রেই এই পেশার রয়েছে প্রচুর চাহিদা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশী-বিদেশি ডিজাইনিং, শিল্প কারখানা, বিজ্ঞাপণি প্রতিষ্ঠান মিল, ব্যাংক, ফ্যাশন হাউস, রিয়েল এস্টেট, গার্মেন্টস শিল্প, টেক্সটাইল প্রভৃতি ইন্ডাস্ট্রিতে রয়েছে কাজ করার সুযোগ।
গ্রাফিক্স ডিজেইন এ আপনাকে যা যা শিখতে হবেঃ
- Graphic Design
- Illustrator
- Business Cards and Stationary
- Cartoons & Caricature
- Flyers & Brochures
- Book & Album Cover
- Packaging Design
- Web & Mobile Designs
- Social Media Design
- Photoshop Editing
- Architecture & Floor
- 3D Models & Product Design
- T-Shirt & Merchandise
- Presentation Design
- Info Graphic Design
No comments
Thank You For Your Comment. We Will Back To You As Soon As Possible.