Home Top Ad

নতুন ATM ব্যাংক থেকে টাকা তোলার উপায় - New ATM Bank Funny Video | By Creative Idea

রফিক সাহেব ঠিক করলেন, ছেলের বিয়ে দেবেন। ছেলেকে গিয়ে বললেন, শোন, আমি ঠিক করেছি তোর বিয়ে দেব। পাত্রীও ঠিক। ছেলে: কিন্তু বাবা আমি তো নিজের পছন্দে বিয়ে করতে চাই! রফিক সাহেব: পাত্রী বিল গেটসের মেয়ে। ছেলে: তাহলে বাবা আমি রাজি! এরপর রফিক সাহেব গেলেন বিল গেটসের কাছে। বললেন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই। বিল গেটস: কিন্তু আপনার ছেলে করে কী? রফিক সাহেব: সে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বিল গেটস: ও! তাহলে আমি রাজি। সব শেষে রফিক সাহেব গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে। বললেন, আমার ছেলেকে আপনার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে পারেন। প্রেসিডেন্ট: কিন্তু আপনার ছেলের কি সেই যোগ্যতা আছে? তা ছাড়া আমার একজন ভাইস প্রেসিডেন্ট আছে। আমি তো তাকে সরিয়ে আপনার ছেলেকে নিতে পারি না। রফিক সাহেব: কিন্তু সে যদি বিল গেটসের মেয়ের জামাই হয়? প্রেসিডেন্ট: তাহলে আমি রাজি! এই হল সেই ব্যাংক এর প্রেসিডেন্ট। গল্প কথা সংগৃহিতঃ আরিফ

No comments

Thank You For Your Comment. We Will Back To You As Soon As Possible.