জামাই একটু বোকা সোকা ধরণের। শাশুড়ীকে জিজ্ঞেস করল, মা আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়ী তো অবাক ও লজ্জিত। ভাবছে জামাইটা কি আহম্মক! বললো, কি যে বলো বাবা, বিয়ে না হলে তোমার বউ কি ভাবে জন্মালো। জামাই বলে, ও আচ্ছা। তা মা আপনার কার সাথে বিয়ে হয়েছে? শাশুড়ী জামাইয়ের বোকামীতে বেজায় ক্ষীপ্ত। রেগে মেগে বললো তোমার শশুরের সাথে। জামাইয়ের উত্তর, আল্লাহ! আপনাদের এত আপনা-আপনির মধ্যে বিয়ে হয়েছে! এই কথার পরপরই এই লোকটি হাসি দিয়েছেন এবং শ্রেষ্ঠ হাসির তালিকায় প্রথম হয়েছেন।
সংগৃহিতঃ আরিফ
No comments
Thank You For Your Comment. We Will Back To You As Soon As Possible.